সিলেটের গোলাপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দীপনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে উপজেলার পৌরসভার রণকেলী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলার আসামি।
দেলোয়ার হোসেন দীপন (৩৯) রণকেলী দক্ষিণভাগ (নোয়াটুল) গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন বলে জানা গেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম জানান, দীপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।