সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ফ্যাসিবাদের উত্থান মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত নেতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার মিরপুর, পল্লবী ও কাফরুল জোন জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মিরপুর-১০ গোলচত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশকে গুম, খুন ও নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত করেছিল। তবে জনগণের আন্দোলনের মুখে তারা টিকতে পারেনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান না ঘটে, সে জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অতীতের অন্যায়-অবিচারের বিচার নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফ্যাসিবাদের উত্থান মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত নেতার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x