শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশের অভিযানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় আটক হওয়া জেলা আওয়ামী লীগের ত্রাণ ও শ্রমবিষয়ক সম্পাদক এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করা হলে স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, বিশেষ করে নারী সমর্থকরা পুলিশের কার্যক্রমে বাধা দেন। ঘটনাস্থলে মহিলা পুলিশ সদস্য না থাকায় পরিস্থিতি বিবেচনায় পুলিশ সেখান থেকে সরে আসে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x