বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ফয়জুল করিমের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে এবং রাঙামাটির লংগদু উপজেলায় দলটির জেলা নেতা মাওলানা আব্দুল মান্নানকে কুপিয়ে আহত করার ঘটনার নিন্দা জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর প্রতিবাদ জানানো হবে। একইসঙ্গে রাঙামাটি জেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিও জানানো হয়েছে।

দলটির নেতারা জানান, সাম্প্রতিক এসব ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং সারাদেশের নেতাকর্মীদের এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফয়জুল করিমের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা ইসলামী আন্দোলনের

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x