বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু

ফেনীর পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের নাজির রোড এবং সদর উপজেলার শর্শদি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রেজিয়া বেগম (৫৫) ও আবু সুফিয়ান (২৩)। রেজিয়া বেগম ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়া গ্রামের বাসিন্দা হলেও তিনি ফেনী শহরের নাজির রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আবু সুফিয়ান সদর উপজেলার শর্শদি ইউনিয়নের গজারিয়া কান্দি গ্রামের বাসিন্দা।

রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস শর্শদি রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আবু সুফিয়ান।

অন্যদিকে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন রেজিয়া বেগম। রেললাইন দিয়ে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে তার শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়।

পুলিশ জানায়, প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে রেজিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হলেও পরে স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরিবারের সদস্যদের দাবি, বার্ধক্যের কারণে তিনি কানে কম শুনতেন। ফলে ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. মাসুদুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হবে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x