সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা সরোয়ার আলমগীর বলেছেন, ছাত্রদলের কাজ থানার ওসিকে ফুল দেওয়া নয়; শিক্ষার্থীদের অধিকার আদায় করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা।

শুক্রবার (২৬ জুন) নিজ বাসভবনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, ছাত্রদলের কর্মীদের হতে হবে বিনয়ী, সুশিক্ষিত ও আদর্শবান। ছাত্ররাজনীতি হওয়া উচিত নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা এবং জনকল্যাণে কাজ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে ছাত্রদলকে আরও শক্তিশালী করতে হবে। এক কথায়, ছাত্রদলকে মেধাবীদের সংগঠনে পরিণত করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সাক্ষাৎ শেষে ছাত্রদলের নেতারা সরোয়ার আলমগীরের দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম উত্তর জেলা ও ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x