বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, চলছে গণনা

পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ৩ ঘণ্টায় মিলল ১০

দীর্ঘ ছয় মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে ১৩টি দানবাক্স খোলা হয়।

সকাল ৯টা থেকে শুরু হয় দানবাক্সের টাকা গণনা। প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা গণনা সম্পন্ন হয়েছে।

রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ডিজিএম মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গণনার কাজে রূপালী ব্যাংকের কর্মকর্তা, মাদরাসার শিক্ষার্থীসহ মোট ৫৯০ জন স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন।

এবার দানবাক্স থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। পুরো গণনা শেষ হলে অতীতের সব রেকর্ড ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত ২৭ ডিসেম্বর দানবাক্স খোলার সময় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান সামগ্রীও উদ্ধার হয়েছিল।

বর্তমানে টাকার গণনা অব্যাহত রয়েছে। চূড়ান্ত হিসাব শেষে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

কোটি টাকা, চলছে গণনা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, চলছে গণনা

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x