মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মাদকাসক্তদের ঘৃণা নয়, পুনর্বাসনের আহ্বান সেলিম উদ্দিনের

মাদকাসক্তদের ঘৃণা না করে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার এলাকায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে চারদিনব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সেলিম উদ্দিন বলেন, মাদক নির্মূলকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে মাদক চোরাচালান বন্ধ এবং মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধ জোরদার করা গেলে মাদকসহ বিভিন্ন অপরাধ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

বিজ্ঞাপন

ধূমপানকে মাদকের প্রবেশদ্বার উল্লেখ করে তিনি বলেন, নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষা করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সেলিম উদ্দিন আরও বলেন, খেলাধুলার মাঠ দখলমুক্ত করে তরুণদের জন্য সুস্থ বিনোদন ও ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি এবং রিমোট জবের সুযোগ সৃষ্টি করে যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, "মাদকাসক্তদের ঘৃণা নয়, বন্ধু হিসেবে পাশে দাঁড়াতে হবে। চিকিৎসা, পুনর্বাসন ও নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে।"

অনুষ্ঠানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়ে একটি সুস্থ, নৈতিক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাদকাসক্তদের ঘৃণা নয়, পুনর্বাসনের আহ্বান সেলিম উদ্দিনের

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x