মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

বিশ্বকাপের ‘এ’ গ্রুপে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারায়। একই গ্রুপের আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়া দুর্দান্ত জয় তুলে নেয়।

মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে চেক প্রজাতন্ত্রকে হারায়। প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি দলকে এগিয়ে দেন।

এরপর ৬৭ মিনিটে হোয়াং ইন-বম কোরিয়ার হয়ে সমতা ফেরান। পরে ৮০ মিনিটে ওহ হিউয়ান-গিউ গোল করে জয় নিশ্চিত করেন।

ম্যাচে দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন একাধিক আক্রমণ করলেও গোল পাননি। এই জয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে শক্তিশালী শুরু করল এবং ইউরোপিয়ান দলের বিপক্ষে তাদের ভালো রেকর্ড আরও বাড়ল।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x