মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ঝালকাঠিতে যুবলীগের আহ্বায়কসহ ৪ জন কারাগারে, জামিন নামঞ্জুর

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক মো. রেজাউল করিম জাকিরসহ চারজনকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ জুন) ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির আহম্মেদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য তিনজন হলেন— জেলা যুবলীগের সদস্য মো. মেহেদী হাসান মুন্না (২৯), জেলা যুবলীগের সদস্য শাহজাদা মহসিন পরাগ (৪৪) এবং রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আহসান হাবিব রুবেল (৩৭)।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চারজনই আত্মগোপনে ছিলেন। গত ১৮ জুন রাজধানীর শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের আটক করে। পরে ঢাকার নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর ২৭ জুন তাদের ঝালকাঠি জেলা কারাগারে আনা হয়।

সোমবার ঝালকাঠি সদর থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

পুলিশের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, নিউমার্কেট থানার হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্যে আসামিরা ঘটনাস্থলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া দীর্ঘদিন পলাতক থাকার পর শাহবাগ এলাকায় নাশকতার উদ্দেশ্যে অবস্থানকালে তাদের আটক করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব যুক্তি তুলে ধরে তদন্ত কর্মকর্তা তাদের জামিনের বিরোধিতা করেন।

অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী বনি আমিন বাকলাই জামিন আবেদন করলেও শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন

আদালত পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায় জানান, ঝালকাঠি সদর থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান চারজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।মবার ঝালকাঠি সদর থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায় জানান, ঝালকাঠি সদর থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান চারজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঝালকাঠিতে যুবলীগের আহ্বায়কসহ ৪ জন কারাগারে, জামিন নামঞ্জুর

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x