রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

‘৮৫ হাজারে মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা বলায় সিন্ডিকেট হুমকি দিচ্ছে’

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ৮৫ হাজার টাকা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর দাবি সংসদে তোলার পর একটি সিন্ডিকেট তার বিরুদ্ধে হুমকি দিচ্ছে। তবে জনগণের স্বার্থে তিনি এসব হুমকির তোয়াক্কা করবেন না বলে জানিয়েছেন।

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী মতবিনিময় সভায় তিনি বলেন, প্রবাসীদের স্বার্থে সংসদে আরও জোরালোভাবে কথা বলা হবে। দালালদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, তিনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি, তবুও একটি মহল ক্ষুব্ধ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

শফিকুর রহমান বলেন, মালয়েশিয়া নয়, বিশ্বের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট সাধারণ মানুষকে নিঃস্ব করছে। অনেক শ্রমিক বিদেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন, এমনকি বৈধ কাগজপত্র না থাকায় কারাগারেও যেতে হচ্ছে। এসবের বিরুদ্ধে সংসদে ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, মুদি দোকানিদের ওপর অগ্রিম কর আরোপের প্রস্তাবের বিরোধিতা করায় তা প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি দেশের অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাবও পুনর্ব্যক্ত করেন, যাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শেষ মুহূর্তের তাড়াহুড়া কমে।

বাজেট নিয়ে মন্তব্য করে তিনি বলেন, শুধু বড় বাজেট করলেই হবে না, দুর্নীতি নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে হবে। তা না হলে জনগণ বাজেটের প্রকৃত সুফল পাবে না।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘৮৫ হাজারে মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা বলায় সিন্ডিকেট হুমকি দিচ্ছে’

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x