মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

জুলাই শহীদদের স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে রাষ্ট্রীয় কোনো কর্মসূচি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে সরকার যথাযথভাবে মূল্যায়ন করছে না।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

বিজ্ঞাপন

তিনি বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তাদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমেও জুলাই আন্দোলন বা সে সময়ের ঘটনাবলি নিয়ে বিশেষ আয়োজন না থাকায় জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে।

তিনি আরও দাবি করেন, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিয়ে সরকার আন্তরিক নয়। তবে জনগণের আন্দোলনের মাধ্যমে এসব দাবি আদায় করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে নিহত অনেক শহীদের পরিবারের সদস্যরাও এখনও তাদের স্বজনদের কবরের অবস্থান জানেন না। তিনি গণহত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া দলটির নেতারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জুলাই শহীদদের স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x