মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি, একটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং একটি ইজিবাইক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়কে বিশেষ অভিযান চালানো হয়। পরে বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যাওয়া একটি ইজিবাইক থামানোর সংকেত দিলে এতে থাকা কয়েকজন ব্যক্তি গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে লুকিয়ে রাখা ২ কেজি আইস এবং ছাদের ভেতরে বিশেষ কৌশলে রাখা একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি, একটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মাদক, অস্ত্র ও ইজিবাইকের আনুমানিক মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করে টেকনাফ থানায় হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x