মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, বরখাস্ত ১১ পুলিশ সদস্য

রংপুর মহানগরীর কোতয়ালি থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনায় ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পেশাগত দায়িত্বে অবহেলা ও অপেশাদার আচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শুক্রবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন তিনজন উপ-পরিদর্শক (এসআই), তিনজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং পাঁচজন কনস্টেবল।

এর আগে গত ৩ জুন রাতে কোতয়ালি থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় প্রথমে তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমানসহ আরও দুজনকে ক্লোজড করা হয়।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, বরখাস্ত ১১ পুলিশ সদস্য

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x