খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) সকালে খাগড়াছড়ি শহরের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ব্যক্তি কলেজ মাঠে এসে স্মৃতি স্তম্ভে অকটেন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে তারা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
ভিডিওতে শালবাগান এলাকার হাসানুলকে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। এ ঘটনায় আরও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় দুজনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হবে বলে জানিয়েছে পুলিশ