রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

গুলিস্তানে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ।

রোববার (৫ জুলাই) দুপুরে ‘চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি’র ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি গুলিস্তান থেকে শুরু হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন বলেন, কয়েকদিন ধরে চাঁদাবাজরা জামায়াত-সমর্থিত ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। এর প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে তিনজন গুরুতরসহ অন্তত ২০ জন আহত হন।

জামায়াতের দাবি, রাজধানীর গুলিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপির কিছু কর্মী চাঁদাবাজি ও দখলদারিত্ব চালিয়ে আসছে। সম্প্রতি তারা বিভিন্ন মার্কেট তালাবদ্ধ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়ান।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ীরা অংশ নিলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।

রোববার, ২৬ জুলাই ২০২৬

গুলিস্তানে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x