রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

৫ মাস পর কবর থেকে উত্তোলন করা হলো বিএনপি নেতা কচির মরদেহ

মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আদালতের নির্দেশে পাঁচ মাস পর খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিবুজ্জামান কচির (৬৩) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে খুলনা মহানগরের টুটপাড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর আবেদনের পর আদালত এ নির্দেশ দেন। জেলা প্রশাসনের আদেশ অনুযায়ী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় কবরস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন খুলনা আলিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে কচির মৃত্যু হয়। তিনি খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ভোটকেন্দ্রে ভোটারদের একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে চাপ দেওয়ার প্রতিবাদ করলে কচির ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে কেন্দ্রের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রহিম সরদার তার গলা চেপে ধরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে পুনরায় ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে তদন্তকারী সংস্থা, যা মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

৫ মাস পর কবর থেকে উত্তোলন করা হলো বিএনপি নেতা কচির মরদেহ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x