বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তুমুল বাকবিতণ্ডা, সভা স্থগিত

সদ্যঘোষিত যুবদলের ১৫১ সদস্যের নির্বাহী কমিটিতে বিতর্কিত ও নিষ্ক্রিয় ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার সময় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় জরুরি সভা স্থগিত করা হয়।

রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের দাবি, নতুন কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির দায় নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক একে অপরকে দোষারোপ করতে থাকেন। একপর্যায়ে তাদের কথোপকথন তুই-তোকারির পর্যায়ে পৌঁছে যায়।

বিজ্ঞাপন

সূত্র জানায়, বৈঠকে কয়েকজন নেতা সহসভাপতি ফিরোজ আবদুল্লাহ, মাহমুদুস সালেহীন, জিয়াউর রহমান জিয়াসহ কয়েকজনের রাজনৈতিক ভূমিকা ও কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলেন।

এ সময় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহসভাপতি ফিরোজ আবদুল্লাহকে সতর্ক করলে তিনি ক্ষোভ প্রকাশ করে সভা ত্যাগ করেন। এরপর উত্তেজনা আরও বাড়লে সভা স্থগিত ঘোষণা করা হয়।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তুমুল বাকবিতণ্ডা, সভা স্থগিত

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x