শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, মারা গেছে ৬টি গরু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা ৬টি গরুও মারা গেছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার সুখিয়া এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—

  • বিল্লাল হোসেন (৪৫)
  • খুরশেদ (৬০)
  • পিকআপ চালক খোকন (৩৯)

তারা সবাই নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, মারা গেছে ৬টি গরু

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x