ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন,
“আইনগত অবশ্যই কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের স্বাভাবিক ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী যে প্রক্রিয়া রয়েছে, সেটিই অনুসরণ করবেন।”
বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের রাজনৈতিক চর্চা রয়েছে। মন্ত্রণালয়ভিত্তিক গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ দিলে সেটিকে সরকার স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন তিনি।