রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণে সরকার কাজ করছে এবং খুব শিগগিরই জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

শুক্রবার (১০ জুলাই) কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতের আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপাশি জনগণের মতামতকে উপেক্ষা করে নির্বাচনের নামে প্রহসন চালানো হয়েছে এবং ব্যাপক অর্থ লুটপাটের মাধ্যমে ব্যাংক ও বীমা খাত দুর্বল করা হয়েছে।
বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য, প্রত্নসম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে। জুলাই স্মৃতি জাদুঘর চালুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং নতুন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই স্মৃতি জাদুঘরের পরিচালনা কার্যক্রম কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন পরিচালনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে এবং সংসদীয় সিদ্ধান্ত অনুযায়ী জাদুঘর পরিচালনার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে সংস্কৃতিমন্ত্রী কুমিল্লার ঐতিহাসিক শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর সংরক্ষণ, গবেষণা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।

পরিদর্শনকালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, জেলা প্রশাসক রোজী আকতার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x