সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শিবির নেতা ‘অপহৃত’ নন, আত্মগোপনে ছিলেন—পুলিশের দাবি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হওয়ার একদিন পর কুমিল্লার লাকসাম এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার হয়েছেন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে নামাজ শেষে বের হওয়ার পর কয়েকজন তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

উদ্ধারের পর জিসান জানান, তাকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয়েছিল। এরপর কী ঘটেছে, তা তিনি মনে করতে পারছেন না।

তবে কুমিল্লা জেলা পুলিশ বলছে, জিসান অপহরণের শিকার হননি; তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। পুলিশের দাবি, এক নারীর সঙ্গে বিয়ে ও ধর্ষণের অভিযোগসংক্রান্ত জটিলতার কারণে তিনি লুকিয়ে ছিলেন।

এ ঘটনায় ওই নারী জিসানসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণ, ভ্রূণ নষ্ট করা ও সহযোগিতার অভিযোগে মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জিসানকে উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

শিবির নেতা ‘অপহৃত’ নন, আত্মগোপনে ছিলেন—পুলিশের দাবি

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x