সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক দায়িত্বে আনসার-ভিডিপি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও পাহাড়ধস পরিস্থিতিতে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দুর্গত মানুষের জানমাল রক্ষা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।

শনিবার (১১ জুলাই) রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মোহাম্মদ আশিকুজ্জামান এ তথ্য জানান।
বিজ্ঞাপন

তিনি বলেন, বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আনসার-ভিডিপি সদস্যরা নিজেদের জীবন ঝুঁকিতে রেখেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। উদ্ধার অভিযানের পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণ, দুর্গত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে তারা নিরলসভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা সর্বোচ্চ নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান দুর্যোগ পরিস্থিতিতেও বাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এবং প্রয়োজন না ফুরানো পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক দায়িত্বে আনসার-ভিডিপি

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x