রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। একটি শিশুর জন্মের পর যেমন তাকে যত্ন নিয়ে বড় করে তুলতে হয়, তেমনি প্রতিটি গাছের চারাকেও পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। তিনি বলেন, "গাছ লাগানোর পর সেটির যত্ন নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।"

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশাল সফরে গিয়ে গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাড়ে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সরকার দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা দিয়েছিল—খাল খনন এবং বৃক্ষরোপণ। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দুই কর্মসূচির সূচনা করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তা এগিয়ে নিয়েছিলেন। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করবে।

চারা রোপণের সময় অনেককে পলিথিন না খুলেই গাছ লাগাতে দেখে প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, "পলিথিনসহ চারা রোপণ করলে গাছ বাঁচবে না। পলিথিন খুলে মাটিসহ গাছ লাগাতে হবে, তাহলেই গাছ সঠিকভাবে বেড়ে উঠবে।"

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে তিনি বলেন, আগে যেমন শীত পড়ত এখন তেমন পড়ে না, আবার গ্রীষ্মে তাপমাত্রাও আগের চেয়ে অনেক বেশি। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বরিশালের এই কর্মসূচিতে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে।
বিজ্ঞাপন

গাছের পরিচর্যার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "একটি শিশু জন্ম নিলেই যেমন বাবা-মায়ের দায়িত্ব শেষ হয় না, বরং তাকে মানুষ করাই আসল দায়িত্ব। ঠিক তেমনি এই চারাগুলোও শিশু গাছ। এগুলোকে শিশুর মতো যত্ন নিয়ে বড় করতে হবে।" তিনি স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের গাছগুলো বড় হওয়া পর্যন্ত নিয়মিত দেখভাল করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, "এই গাছগুলো বড় হলে মানুষ নির্মল বাতাস পাবে, ছায়া পাবে এবং পরিবেশ আরও সুন্দর হবে। যেমন সন্তান বড় হলে বাবা-মায়ের আনন্দ হয়, তেমনি একটি গাছ বড় হলেও সবার আনন্দ হবে।"

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সবার সঙ্গে চারা রোপণ করেন এবং "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" স্লোগান দেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সরকারি বরিশাল সফর। সফরকে ঘিরে পুরো বরিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় এবং বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকায় আরও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ারও কথা রয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x