সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্টে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—

  • ওয়াশিম (৪০)
  • মো. পারভেজ হোসেন (২০)
  • মো. সাইফুল ইসলাম (৩৪)
    বিজ্ঞাপন

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমানী বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন।

গাড়িটি থামানোর পর ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ট্রাফিক পুলিশের সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x