সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

চার মন্ত্রীর পরিবর্তনের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি সরকারের চার মন্ত্রীর পরিবর্তনের দাবি জানিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও কার্যকর করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা উচিত।
বিজ্ঞাপন

পোস্টটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার দাবিকে সমর্থন করেছেন, আবার কেউ সমালোচনা করেছেন।

একজন মন্তব্য করেন, "জনগণ চাইলে চার মন্ত্রীই পরিবর্তন সম্ভব।"
অন্যদিকে আরেকজন লেখেন, "নিজের দলই ঠিকভাবে পরিচালনা করতে পারেন না, দেশের কথা বলছেন!"

নাসীরুদ্দীন পাটওয়ারীর এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা এখনও চলমান।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

চার মন্ত্রীর পরিবর্তনের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x