বগুড়া সদর উপজেলার একটি ফার্মেসিতে ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) ডিগ্রিধারী দুই ব্যক্তি দীর্ঘদিন ‘ডাক্তার’ পরিচয়ে রোগী দেখতেন—এমন অভিযোগে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
? সোমবার (১৪ জুলাই) শেরেবাংলা নগর এলাকার চৌধুরী ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
? অভিযানে যা পাওয়া যায়:
- ?⚕️ এমবিবিএস চিকিৎসক না হয়েও ‘ডাক্তার’ পরিচয়ে রোগী দেখা।
- ? বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ।
- ⚠️ সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অভিযুক্ত মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মতিউর রহমান চৌধুরী (রুম্মান) অভিযোগ স্বীকার করেছেন।
আইন অনুযায়ী চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসাসেবা না দেওয়ার মুচলেকাও নিয়েছে কর্তৃপক্ষ।
?️ ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, অবৈধ চিকিৎসাসেবা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।