সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, তিন ভাড়াটে খুনি আটক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে অভিযানে হেলাল, মহিউদ্দিন ও জাকির নামে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে তাদের ঢাকা থেকে ভাড়া করা অপরাধী চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন

বুধবার রাত সাড়ে ১০টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হলে গুরুতর আহত হন জাহাঙ্গীর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশ জানিয়েছে, আটক তিনজন জেলার বাইরের বাসিন্দা। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, "অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।"

সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, তিন ভাড়াটে খুনি আটক

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x