সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কওমিপন্থি ৭ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে হেফাজতের গুরুত্বপূর্ণ বৈঠক

কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় বৈঠকটি শুরু হয়।

সংশ্লিষ্টদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামি দলগুলোর বৃহত্তর ঐক্য এবং ভবিষ্যৎ সমন্বিত কর্মপন্থা নির্ধারণই এই বৈঠকের মূল লক্ষ্য। বিশেষ করে কওমিপন্থি রাজনৈতিক দলগুলোর জোট ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হচ্ছে।
বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুফতি সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির মুফতি খলিদ আহমদ কাসেমী, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হক।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারাও বৈঠকে অংশ নিয়েছেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

কওমিপন্থি ৭ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে হেফাজতের গুরুত্বপূর্ণ বৈঠক

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x