সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত ছয়জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত ছয়জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x