মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

সুরমা নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে থাকায় ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (২০ জুলাই) সকাল ৯টার পানি উন্নয়ন বোর্ডের তথ্যে দেখা যায়, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ৮.৮৬ মিটার, যা বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে। এছাড়া সুনামগঞ্জ পয়েন্টে পানি ৭.৩৫ মিটার (বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচে), লাউয়ারগড়ে ৭.৪৪ মিটার (৬১ সেন্টিমিটার নিচে) এবং দিরাইয়ে ৬.০৬ মিটার (৪৯ সেন্টিমিটার নিচে) প্রবাহিত হলেও অধিকাংশ পয়েন্টেই পানি বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলার লাউয়ারগড়ে সর্বোচ্চ ১৪০ মিলিমিটার এবং সুনামগঞ্জ শহরে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাবে রোববার রাতেই তাহিরপুর উপজেলার চারাগাঁও এলাকায় পাহাড়ি ঢলের পানি নতুন করে লোকালয়ে প্রবেশ করে। এতে বেশ কয়েকটি বাড়িঘর প্লাবিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতভর পানি বাড়তে থাকায় অনেক বাড়িতে পানি ঢুকে পড়ে। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরাতে হিমশিম খেতে হয়েছে। অন্যদিকে, সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি তৈরি হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের চাপ অব্যাহত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সুরমা নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x