বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ষড়যন্ত্রে হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

চারদিকের ষড়যন্ত্র ও নানা চ্যালেঞ্জের মুখে হতাশ না হয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর পল্টনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমানে বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে কোনো ধরনের হতাশা বা বিভ্রান্তিতে না ভুগে দলের সবাইকে ধৈর্য, শৃঙ্খলা ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত প্রত্যাশা পূরণ না হলেও দলের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

বক্তব্যে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের খুনি মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর কীভাবে দেশীয় ও আন্তর্জাতিক আশ্রয়ে অবস্থান করতে পেরেছিলেন, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ বিষয়ে সত্য উদঘাটনেরও দাবি জানান তিনি।

দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ষড়যন্ত্রে হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x