বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বগুড়ায় কুপিয়ে হত্যা করা হলো সাবেক ছাত্রদল নেতা সাগর মন্ডলকে

বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান সাগর মন্ডল (২৬)কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ২০–২৫ জনের একটি সশস্ত্র দল বাড়ির গেট ভেঙে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পালানোর চেষ্টা করলে রাস্তায় লুটিয়ে পড়েন সাগর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী দাবি করেন, হামলাকারীরা তাকে বাঁচাতে গেলে তাকেও হুমকি দেয় এবং হাসপাতালে নেওয়ার পথেও ভয়ভীতি দেখায়। নিহতের মা অভিযোগ করেন, গুরুতর আহত অবস্থায় পানির জন্য ছটফট করলেও হামলাকারীরা কোনো সহায়তা করেনি। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে শাপলা নামে এক নারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বগুড়ায় কুপিয়ে হত্যা করা হলো সাবেক ছাত্রদল নেতা সাগর মন্ডলকে

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x