রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে উত্তরা রাজাবাড়ি এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৭

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরা অঞ্চল-৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় ময়লা অপসারণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএনসিসির প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ডিএনসিসির আওতাধীন উত্তরা অঞ্চল-৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় ময়লা অপসারণকে কেন্দ্র করে এলাকাবাসী ও পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি জানান, সংঘর্ষে আহত সাতজন পরিচ্ছন্নতাকর্মীকে কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও হামলার অভিযোগ উঠেছে।

ঘটনার কারণ ও হামলার অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

রোববার, ০২ আগস্ট ২০২৬

ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে উত্তরা রাজাবাড়ি এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৭

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x