সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

‘পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: পুরোনো

‘আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরব, পালাব না। কোথায় পালাব! পালাব না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব’—২০২৪ সালের ২৯ জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে এ মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের এক জনসভায় দেওয়া ওই বক্তব্যের সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলটির সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর কয়েক মাস পরই জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকেই ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা ও জল্পনা।

সরকার পতনের আগে প্রায় প্রতিদিনই গণমাধ্যমে বক্তব্য দেওয়া ওবায়দুল কাদের এখন পুরোপুরি আড়ালে। প্রকাশ্যে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—কোথাও তার উপস্থিতি নেই।

দলীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট দুপুর পর্যন্ত তিনি রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থান করছিলেন। এরপর থেকে তার সঙ্গে কারও যোগাযোগ হয়েছে—এমন তথ্য মেলেনি। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতাও জানিয়েছেন, তারা তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত নন।

দলের এক কেন্দ্রীয় নেতা বলেন, ওবায়দুল কাদের সবসময় গণমাধ্যমে সক্রিয় থাকতে পছন্দ করতেন। কিন্তু সরকার পতনের পর থেকে তিনি সম্পূর্ণ নীরব। কী পরিস্থিতিতে তিনি আত্মগোপনে আছেন, তা কেবল তিনিই জানেন।

এদিকে, সরকার পতনের পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাদের কেউ কেউ বিদেশ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখলেও ওবায়দুল কাদেরের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

অন্যদিকে, তার ‘পালাব না’ বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে গান, মিম ও বিভিন্ন প্যারোডি, যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ওবায়দুল কাদেরের ভেরিফায়েড ফেসবুক পেজে সর্বশেষ পোস্ট করা হয় ২০২৪ সালের ৫ জুলাই। সেদিন পদ্মা সেতু প্রকল্প এলাকায় তোলা নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন তিনি। এরপর থেকে তার ফেসবুক পেজেও আর কোনো নতুন পোস্ট দেখা যায়নি।

সরকার পতনের প্রায় এক বছর পার হলেও ওবায়দুল কাদের কোথায় আছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি। ফলে তার অবস্থান ঘিরে রহস্য এখনো কাটেনি।

বিষয় : আওয়ামী লীগ ওবায়দুল কাদের

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

‘পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x