বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

দুই শিশুসন্তানকে হাওরে ফেলে হত্যার অভিযোগে বাবা আটক

ডেক্স রিপোর্ট

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজের দুই শিশুসন্তানকে ঘুমন্ত অবস্থায় হাওরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবা কামরুল হাসানের (৩২) বিরুদ্ধে। বুধবার দুপুরে তাকে আটক করেছে পুলিশ।

নিহত দুই শিশু হলো—সাড়ে তিন বছর বয়সী তুলনা আক্তার ও ছয় বছর বয়সী মুহাদ্দিস। শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর থানা পুলিশ পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, কামরুল হাসান দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া মধুপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে। তার চার সন্তান রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার পারিবারিক কলহের জেরে কামরুলের স্ত্রী আফরোজা (২৫) সন্তানদের মারধর করেন। এ নিয়ে শাশুড়ি ফুলজান বেগমের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে আফরোজা শাশুড়িকেও মারধর করেন।

এরপর দুই সন্তান মুহাদ্দিস ও তুলনাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সিলেটে চলে যান কামরুল। শুক্রবার রাতে দুই সন্তানকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাত কাটান তিনি। পরদিন দিনভর সিলেট শহরে ঘোরার পর রাতে আবার হাসপাতালে গিয়ে দুই সন্তানকে নিয়ে ঘুমান।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশে রওনা দেন কামরুল। রাত সাড়ে ৮টার দিকে শান্তিগঞ্জের ডাবর এলাকায় ঘুমন্ত অবস্থায় মেয়ে তুলনাকে হাওরে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে। পরে দিরাই সড়ক মোড় পার হয়ে ছেলে মুহাদ্দিসকেও হাওরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

মঙ্গলবার ও বুধবার পৃথক দুই উপজেলায় হাওরের পানিতে শিশু দুটির মরদেহ ভেসে ওঠার পর বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

দিরাই থানার ওসি কামরুল ইসলাম বলেন, দুই সন্তানকে নিয়ে কামরুল বাড়ি ছেড়েছেন—এমন তথ্যের ভিত্তিতে বুধবার মধুপুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্তান দুটিকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

ওসি আরও জানান, এ ঘটনায় সুনামগঞ্জ সদর অথবা শান্তিগঞ্জ থানায় মামলা হবে। সংশ্লিষ্ট থানা পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

দুই শিশুসন্তানকে হাওরে ফেলে হত্যার অভিযোগে বাবা আটক

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x