সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ ও গ্রেফতার ৩

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য Hasnat Abdullah-এর সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভাস্থলের বাইরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং পুলিশের হস্তক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৬ জুন) পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। সভা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগের সমর্থকরা সেখানে বিক্ষোভ শুরু করেন। অপরদিকে এনসিপির নেতাকর্মী ও সমর্থকেরাও সভাস্থলের আশপাশে অবস্থান নেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, একপর্যায়ে এনসিপির সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ সভাস্থলে প্রবেশ করেন এবং উপস্থিত সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তার মধ্যেই তিনি স্থান ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলার দৃশ্য দেখা গেছে।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসনাত আবদুল্লাহ পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।

তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ ও গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x