রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

রাজধানীতে বাসে আগুন

পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, ক্ষয়ক্ষতি ৭ লাখ টাকা

ডেক্স রিপোর্ট

রাজধানীর মিরপুরের পল্লবীতে পরিস্থান পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থান পরিবহণের বাসটি সিরামিক রোডে পার্কিং করা ছিল। সকাল ৭টার দিকে বাসের ভেতরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে স্থানীয়দের চেষ্টায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির বিভিন্ন অংশে আগুন জ্বলছে। বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

আগুনে বাসটির সিট, বডি ও জানালার কাচ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসটির চালক বাবু জানান, আগুনে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, ক্ষয়ক্ষতি ৭ লাখ টাকা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x