মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

‘মাসির বাড়িতে এসে পিসির নামে মিথ্যা কথা বলেছেন’—গোলাম পরওয়ারের বক্তব্যে ভোলায় বিজেপির বিক্ষোভ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল Mia Golam Parwar-এর বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

সোমবার (১৫ জুন) রাতে ভোলা শহরের নতুন জেলা বিজেপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মীরা অংশ নেন এবং গোলাম পরওয়ারের বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য বলে দাবি করেন।

এর আগে শনিবার (১৩ জুন) ভোলা জেলা জামায়াতের এক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে গোলাম পরওয়ার ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বিজেপি চেয়ারম্যান Andaleeve Rahman Partho-কে উদ্দেশ্য করে বলেন, নির্বাচিত হওয়ার পর তিনি ভোলার মানুষের কাছে কম আসেন এবং সংসদে জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে যথেষ্ট সোচ্চার নন।

এর জবাবে প্রতিবাদ সমাবেশে জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন বলেন, “গোলাম পরওয়ার মাসির বাড়িতে এসে পিসির নামে একটি মিথ্যা কথা বলে গেছেন। এত বড় মিথ্যা কথা ভোলার মানুষ আগে শোনেনি।”

তিনি দাবি করেন, ব্যারিস্টার পার্থ জাতীয় সংসদে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ভোলার বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় বারবার তুলে ধরেছেন। এসব প্রকল্প বাস্তবায়নে সময় প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

আমিনুল ইসলাম রতন আরও বলেন, দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে গোলাম পরওয়ারের এমন বক্তব্য দেওয়া উচিত হয়নি এবং তিনি যেন বক্তব্য প্রত্যাহার করেন।

সমাবেশে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোত্তাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নুরনবী, ভোলা সদর উপজেলা বিজেপির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. বুলবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

‘মাসির বাড়িতে এসে পিসির নামে মিথ্যা কথা বলেছেন’—গোলাম পরওয়ারের বক্তব্যে ভোলায় বিজেপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x