বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশেও এক্ষেত্রে কানাডার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র ও সংসদীয় রীতির অনুপস্থিতির কারণে বর্তমান সরকারকে বেগ পেতে হচ্ছে এবং সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করেছে। এ সময় কানাডার হাইকমিশনার জানান, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বার্ষিক চার বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে এবং এক্ষেত্রে বাণিজ্য সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশে কৃষি, খাদ্য নিরাপত্তা, সার, আইটি, আউটসোর্সিংসহ অন্যান্য ক্ষেত্রে অধিকতর সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় কানাডার হাইকমিশনার দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। একইসাথে তিনি রোহিঙ্গা ইস্যুতে কানাডা সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরে বলেন, কানাডা সরকার এ পর্যন্ত প্রায় ৬০০ মিলিয়ন ডলারের সহযোগিতা প্রদান করেছে। অব্যাহত সহযোগিতার জন্য রাষ্ট্রপতি কানাডা সরকারকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে কানাডাকে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান। তিনি শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে কারিগরি, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা খাতে কানাডার সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান। রাষ্ট্রপতি বলেন, এক লাখেরও অধিক বাংলাদেশি কানাডার উন্নয়নে অবদান রাখছে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কানাডার পক্ষে রাজনৈতিক কাউন্সেলর মার্কাস ডেভিস উপস্থিত ছিলেন। বিডি-প্রতিদিন/জেডআর

৬ মাসে ৩৩২৩ ভারতীয়কে ফেরত পাঠাল কানাডা

চলতি বছরের প্রথম ছয় মাসে কানাডা থেকে রেকর্ডসংখ্যক ৩ হাজার ৩২৩ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ১ হাজার ৫৭৩ জন মেক্সিকান নাগরিককে ডিপোর্ট করা হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম কানাডা থেকে ডিপোর্টের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত।কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। অভিবাসন নীতি লঙ্ঘন এবং কানাডার সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতির কারণে ভারতীয়দের ডিপোর্টের সংখ্যা বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কানাডা থেকে মোট ৩ হাজার ৭৭৯ জন ভারতীয়কে ডিপোর্ট করা হয়েছিল। চলতি বছরের প্রথম ছয় মাসেই সেই সংখ্যার প্রায় ৮৮ শতাংশে পৌঁছে গেছে। বর্তমানে আরও ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় কানাডা থেকে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন, যা অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় সর্বোচ্চ।কানাডা থেকে ভারতীয়দের ডিপোর্টের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায়ও অনেক বেশি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। সে তুলনায় কানাডার সংখ্যা আড়াই গুণেরও বেশি।ভিসা জালিয়াতি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কানাডায় অবস্থান, অভিবাসন আইন লঙ্ঘন এবং আশ্রয় বা শরণার্থী আবেদন প্রত্যাখ্যান হওয়াকে ডিপোর্টের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।এদিকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীর সংখ্যা কমাতে কানাডা সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতি আরও কঠোর করেছে। এর প্রভাবও ডিপোর্টের সংখ্যায় পড়ছে বলে মনে করা হচ্ছে।কানাডায় কোনো ব্যক্তিকে দেশ ছাড়ার ক্ষেত্রে সাধারণত তিন ধরনের নির্দেশ দেওয়া হয়। ‘ডিপার্চার অর্ডার’-এর ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে স্বেচ্ছায় দেশ ছাড়তে হয়। ‘এক্সক্লুশন অর্ডার’-এর মাধ্যমে এক থেকে পাঁচ বছর পর্যন্ত কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। আর ‘ডিপোর্টেশন অর্ডার’ হলে কানাডা সরকারের লিখিত অনুমতি ছাড়া পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ থাকে না।

৬ মাসে ৩৩২৩ ভারতীয়কে ফেরত পাঠাল কানাডা