সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের তরিকুল ইসলাম (২৬) লিবিয়ায় মৃত্যুর ৮ মাস পর নিজ গ্রামে ফিরেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মরদেহ গ্রামে পৌঁছায়। গ্রামবাসী জানান, গ্রামের দরিদ্র কৃষক জাহাঙ্গীর হোসেনের ছেলে তরিকুল ইসলাম প্রায় সাত-আট বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় কয়েক লাখ টাকা খরচ করে লিবিয়ায় যান। সেখানে তিনি একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবার সূত্রে জানা গেছে, লিবিয়ায় অবস্থানকালে গত ৩ জানুয়ারি হঠাৎ তরিকুলের মৃত্যু হয়। তবে কাগজপত্র ও আনুষঙ্গিক জটিলতার কারণে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগে।  শনিবার দুপুরে তরিকুলের মরদেহ ঢাকা বিমানবন্দরে পৌঁছায়। বিকেল চারটার দিকে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। বিকেল পাঁচটার দিকে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা হয়। এতে স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অংশ নেন। জানাজা শেষে রাত ৮টার দিকে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একই গ্রামের স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোতালেব হোসেন আহমেদ। তিনি বলেন, তরিকুল অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে দেশে তাঁর মরদেহ দেরিতে ফিরেছে।