শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প

ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প

ইরানে হামলার কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে গেলেও এ জন্য কোনো ধরনের ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ঠেকাতে এই বাড়তি খরচ মেনে নেওয়া উচিত।শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের একটি অনুষ্ঠানে সাধারণ মানুষের উদ্দেশে ট্রাম্প বলেন, তেলের জন্য তাদের কিছুটা বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। তবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য এই বাড়তি খরচ গ্রহণযোগ্য।ট্রাম্প বলেন, ইরানকে তিনি ‘বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদদদাতা দেশ’ মনে করেন। তার ভাষ্য, ইরানের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত সঠিক ছিল এবং এ জন্য তিনি কখনো ক্ষমা চাইবেন না।তিনি বলেন, বর্তমানে এক গ্যালন জ্বালানির জন্য প্রায় ৪ ডলার খরচ করতে হচ্ছে, যা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। বরং ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখার বিষয়টিকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, জ্বালানির দাম কম রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা—দুটি বিষয়ই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সমান গুরুত্বপূর্ণ।বর্তমানে যুক্তরাষ্ট্রে এক গ্যালন জ্বালানির গড় দাম ৪ ডলারের বেশি। এক বছর আগে একই সময়ে এই দাম ছিল প্রায় ৩ ডলারের কাছাকাছি। তবে জ্বালানির দাম বৃদ্ধিকে ট্রাম্প যতটা স্বাভাবিক হিসেবে দেখছেন, সাধারণ মার্কিন নাগরিকদের একটি বড় অংশ বিষয়টিকে তেমনভাবে দেখছেন না। একটি জরিপে ৭৪ শতাংশ আমেরিকান জানিয়েছেন, ইরান যুদ্ধের কারণে মানুষের জীবন ও অর্থের যে বড় ধরনের ক্ষতি হয়েছে, তার যথেষ্ট যৌক্তিকতা তারা দেখছেন না।