প্রতিদিন একই পানির বোতল ব্যবহার কি নিরাপদ?
বাড়ি, অফিস কিংবা ভ্রমণে অনেকেই প্রতিদিন একই পানির বোতল ব্যবহার করেন। নিজের বোতল ব্যবহারের অভ্যাস থাকলে বারবার নতুন প্লাস্টিকের বোতল কেনার প্রয়োজন হয় না। তবে দীর্ঘদিন একই বোতল ব্যবহার করা কতটা নিরাপদ, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।‘ইটিভি ভারত’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত পরিষ্কার না করলে পানির বোতলের ভেতরে ময়লা ও জীবাণু জমতে পারে। সময়ের সঙ্গে বোতল পুরনো ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেও এতে জীবাণু জমার ঝুঁকি বাড়ে। তাই পানি ভরার পাশাপাশি বোতলের সঠিক রক্ষণাবেক্ষণও জরুরি।বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বারবার ব্যবহার করা পানির বোতল নিয়মিত পরিষ্কার করা উচিত। সরাসরি বোতল থেকে পানি পান করলে মুখের জীবাণু বোতলের মুখ ও ভেতরের অংশে ছড়িয়ে পড়তে পারে। কয়েক দিন বোতল পরিষ্কার না করলে সেখানে জীবাণুর পরিমাণ বাড়তে পারে। তাই প্রতিদিন বা প্রতিবার ব্যবহারের পর বোতল ধুয়ে নেওয়া ভালো অভ্যাস।সব বোতল এক নয়স্টিল ও কাচের উন্নত মানের বোতল দীর্ঘদিন ব্যবহার করা যায়। তবে প্লাস্টিকের বোতলে ফাটল, গভীর আঁচড়, দুর্গন্ধ কিংবা রঙের পরিবর্তন দেখা দিলে সেটি দ্রুত বদলে ফেলা উচিত।যেসব লক্ষণ উপেক্ষা করবেন নাধোয়ার পরও যদি বোতল থেকে দুর্গন্ধ বের হয়, ভেতরে দাগ থেকে যায়, ঢাকনা ঠিকমতো বন্ধ না হয় কিংবা বোতলে কোনো ধরনের ক্ষতির চিহ্ন দেখা যায়, তাহলে সেটি পরিবর্তন করা ভালো। কারণ ক্ষতিগ্রস্ত বোতল পরিষ্কার রাখাও তুলনামূলক কঠিন।কীভাবে পরিষ্কার করবেন?বারবার ব্যবহারযোগ্য বোতল হালকা গরম পানি ও সামান্য বেকিং সোডা দিয়ে পরিষ্কার করা যেতে পারে। বোতলের ঢাকনা এবং ভেতরের খাঁজগুলোও ভালোভাবে পরিষ্কার করতে হবে।ধোয়ার পর বোতলে আবার পানি ভরার আগে সেটি সম্পূর্ণ শুকিয়ে নেওয়া জরুরি। এতে বোতলের ভেতরে আর্দ্রতা জমে জীবাণু বৃদ্ধির ঝুঁকি কমে এবং বোতলটি ব্যবহারের জন্য পরিচ্ছন্ন থাকে।