বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
চকবাজারে মনসুর খান প্লাজায় আগুন পুরোপুরি নিভল ৩৭ ঘণ্টা পর

চকবাজারে মনসুর খান প্লাজায় আগুন পুরোপুরি নিভল ৩৭ ঘণ্টা পর

দীর্ঘ ৩৭ ঘণ্টা পর রাজধানীর চকবাজারের চকবাজারে মনসুর খান প্লাজায় আগুন পুরোপুরি নিভেছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ সম্ভব হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার সকালে এ তথ্য জানান। এর আগে ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে পাঁচটি ইউনিট কাজ করলেও পরে আগুন ছড়িয়ে পড়ায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, মনসুর খান প্লাজার দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত দোকান ও পঞ্চম থেকে সপ্তম তলা পর্যন্ত গোডাউন রয়েছে। এসব গোডাউনে ভ্যানিটি ব্যাগ, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন পণ্য মজুত করা হয়। অধিকাংশ গোডাউনই মালামালে পরিপূর্ণ ছিল। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আজ বিকেলে ভবনটির ষষ্ঠ তলার এক পাশে প্রথমে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার পর দোকান ও গোডাউনের মালিক-কর্মচারীরা সেগুলো বন্ধ করে বেরিয়ে যান। অধিকাংশ গোডাউন তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। গোডাউনগুলোতে বিপুল পরিমাণ মালামাল থাকায় আগুনের তীব্রতাও বাড়তে থাকে। তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগে পেতে হয় ফায়ার ফাইটারদের। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পরদিন গতকাল মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে। তবে এর পরও মনসুর খান প্লাজায় পুড়ে যাওয়া গোডাউনগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণের কাজ চালিয়ে যেতে থাকেন। তাঁদের দীর্ঘ চেষ্টার পর ভোরবেলা মনসুর প্লাজায় আগুন পুরোপুরি নিভেছে।

মহাখালী টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট

রাজধানীর মহাখালী ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে পুরাতন বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।  ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর মহাখালীর রেল গেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে পুরাতন বিল্ডিংয়ে আগুনের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট রওনা করেছে। এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো ব্যক্তি আহত বা আটকে পড়ার সংবাদ পাওয়া যায়নি।

মহাখালী টোবাকো ভবনে আগুন,  নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট

পদ্মাসেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মাসেতু উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৪৭ জন নিহত এবং ৮৭৪ জন আহত হয়েছেন। তিনি জানান, এই মহাসড়কে এসব দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারদের অত্যন্ত ঝুঁকি উদ্ধার কার্যক্রম চালাতে হয়। তাঁরা দ্রুততার সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে থাকেন। একই সঙ্গে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে দিন দিন যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় দুর্ঘটনা প্রতিরোধে চালক ও সাধারণ জনগণের মধ্যে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্ঘটনা এড়াতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেক থেকে বিরত থাকা, সড়কের নির্দেশনা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করা এবং নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালাতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অসতর্ক ও বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকা প্রয়োজন। তাহলেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

পদ্মাসেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪৭