রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক

দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের মতলব দক্ষিণে বাসের চাপায় সাদিয়া আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো চারজন। দুর্ঘটনার পর বাসচালক কাউসারকে আটক করা হয়েছে এবং ওই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল ৬টার দিকে মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার নায়েরগাঁও এলাকার ইজিবাইক চালক রোমান হোসেন (৪৫), খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের গাজী বাড়ির খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)। অন্যদিকে, নিহত সাদিয়া তাদের স্বজন। তার স্বামী সৌদি প্রবাসী ইসমাইল হোসেন। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। নিহত ইজিবাইক চালক রোমান হোসেন নায়েরগাঁও এলাকার বাসিন্দা। তিনি মতলব পৌর শহরে ভাড়া বাসায় থাকতেন। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী মো: ইয়াছিন মিয়া জানান, তার জেঠাতো ভাই রহুল আমিনের মা রাজিয়া (৫০) শুক্রবার রাত ৭টার দিকে অসুস্থতায় মারা যান। আজ শনিবার সকাল ৮টায় তার জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হয়েছিল। তিনি বলেন, সকাল ৬টার দিকে তারা বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসচালক কাউসারকে আটক করে বড় বাড়ির মসজিদসংলগ্ন কাছারি ঘরে রাখে। পরে মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন তাকে আটক করেন এবং বাসটি জব্দ করে। বাসচালক কাউসারের বাড়ি পৌরসভার ঢাকিরগাঁও এলাকায়। দুর্ঘটনার পর থেকে মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, জানালার কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিমপাশে এন আলম ফিলিং স্টেশনের সামনের সড়কের ওপর এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে স্থানীয় লোকজনের সহায়তায় জানালার কাচ ভেঙে তাদের দ্রুত বের করে আনা হয়। এতে কেউ হতাহত হননি। রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান তারা। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের বাস থেকে উদ্ধার করা হয়। একই সঙ্গে যাত্রীদের মালামালও বাসের ভেতর থেকে খুঁজে বের করে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বাসটিতে থাকা একজন যাত্রী বলেন, ‘আমরা কক্সবাজারে ঘুরতে এসেছিলাম। আমার সিট নম্বর ছিল এইচ-১। ঢাকা যাচ্ছিলাম। গাড়িতে আগুন লাগার বিষয়টি চালক বা হেল্পার আমাদের জানায়নি। প্রথমে পোড়া গন্ধ পাই, পরে আগুন দেখতে পাই। স্থানীয়রা বাসের জানালার গ্লাস ভেঙে আমাদের উদ্ধার করেন।’ আরেক যাত্রী বলেন, ‘আমরা পরিবারের ৭ জন কক্সবাজারে বেড়াতে এসেছিলাম। গাড়ির ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা জানালার গ্লাস ভেঙে আমাদের বের করে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’ তিনি আরও বলেন, আগুন লাগার পর চালক ও হেল্পারকে তিনি বাসের ভেতরে দেখেননি। রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, ‘যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসটির চালক ও হেল্পার আগুন লাগার পর পালিয়ে গেছেন বলে যাত্রীদের অভিযোগ। তবে তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর সড়কে কিছুসময় যান চলাচলে বিঘ্ন ঘটে।            

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, জানালার কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

আগামীকাল রাজধানীতে চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক ও কন্ডাক্টর নারী

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। নারী যাত্রীদের জন্য পৃথক এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল মঙ্গলবার।সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে এ বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পিংক বাস’ নামে পরিচিত এই সার্ভিসের অন্যতম বিশেষত্ব হলো—বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত হবে।এর মাধ্যমে একদিকে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হবে, অন্যদিকে নারী যাত্রীদের জন্য তুলনামূলক নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।বিআরটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।নারীদের যাতায়াতে নতুন উদ্যোগরাজধানীর গণপরিবহনে প্রতিদিন বিপুলসংখ্যক নারী যাতায়াত করেন। কর্মজীবী নারী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য গণপরিবহন দৈনন্দিন চলাচলের অন্যতম প্রধান মাধ্যম।তবে দীর্ঘদিন ধরে রাজধানীর গণপরিবহনে অতিরিক্ত ভিড়, আসন সংকট, নারী যাত্রীদের হয়রানি, অনাকাঙ্ক্ষিত আচরণ এবং নিরাপত্তাজনিত নানা অভিযোগ রয়েছে। এসব বাস্তবতায় নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।বিআরটিসির নতুন এই সার্ভিস চালু হলে নারী যাত্রীরা নারী যাত্রীদের জন্য নির্ধারিত বাসে তুলনামূলক স্বস্তিতে যাতায়াতের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কর্মস্থলে নিয়মিত যাতায়াতকারী নারীদের জন্য এই সেবা কার্যকর ভূমিকা রাখতে পারে।বাড়বে নারীদের কর্মসংস্থানের সুযোগ‘পিংক বাস’ সার্ভিসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নারী চালক ও নারী কন্ডাক্টরের মাধ্যমে বাস পরিচালনা। এতে গণপরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।গণপরিবহনে নারী চালকের সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম। ফলে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বিশেষ বাস পরিচালনার উদ্যোগকে পরিবহণ খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে গণপরিবহণের অন্যান্য ক্ষেত্রেও নারীদের আরও বেশি সম্পৃক্ত করার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে নারী যাত্রীদের জন্য নিরাপদ ও নারীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখতে পারে।রুট ও সময়সূচি নিয়ে আগ্রহরাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর খবর ইতোমধ্যে নারী যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে নিয়মিত গণপরিবহনে যাতায়াতকারী কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা নতুন এই সার্ভিস কীভাবে পরিচালিত হবে, কোন কোন রুটে চলবে এবং সময়সূচি কী হবে—এসব বিষয়ে জানতে আগ্রহী।মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’। সরকারের নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগ রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নারীবান্ধব সেবা সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে উদ্যোগটির কার্যকারিতা অনেকটাই নির্ভর করবে নিয়মিত বাস চলাচল, পর্যাপ্ত বাস, নির্ধারিত রুট ও সময়সূচি মেনে সেবা দেওয়ার ওপর। এসব বিষয় নিশ্চিত করা গেলে ‘পিংক বাস’ রাজধানীর নারী যাত্রীদের জন্য একটি নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ বিকল্প গণপরিবহন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

আগামীকাল রাজধানীতে চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক ও কন্ডাক্টর নারী

ঢাকায় নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস

রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী যাত্রীদের জন্য নির্ধারিত এ বিশেষ বাস সার্ভিস আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পিংক বাস’ নামে পরিচিত নতুন এই সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো—বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত হবে। এর মাধ্যমে একদিকে যেমন নারী যাত্রীদের জন্য তুলনামূলক নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে গণপরিবহন খাতে নারীদের অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। নারীদের জন্য কেন বিশেষ বাস রাজধানীর গণপরিবহনে প্রতিদিন বিপুলসংখ্যক নারী যাতায়াত করেন। কর্মজীবী নারী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম গণপরিবহন। তবে দীর্ঘদিন ধরেই গণপরিবহনে অতিরিক্ত ভিড়, আসন সংকট, নারীদের হয়রানি, অনাকাঙ্ক্ষিত আচরণ এবং নিরাপত্তাজনিত বিভিন্ন অভিযোগ রয়েছে। বিশেষ করে ব্যস্ত সময়ে বাসে ওঠানামা ও যাতায়াতের সময় অনেক নারীকে নানা ধরনের বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। এমন বাস্তবতায় নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই সার্ভিসে নারী যাত্রীরা তুলনামূলক স্বস্তিতে ও নিরাপদ পরিবেশে যাতায়াতের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কর্মস্থলে নিয়মিত যাতায়াতকারী নারীদের জন্য এ ধরনের বাস কার্যকর একটি বিকল্প হতে পারে। চালক ও কন্ডাক্টরও নারী ‘পিংক বাস’ সার্ভিসের অন্যতম বিশেষ দিক হলো—এগুলো পরিচালনায় নারী চালক ও নারী কন্ডাক্টর থাকবেন। ফলে গণপরিবহন ব্যবস্থায় নারীদের সরাসরি অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশের গণপরিবহন খাতে নারী চালকের সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম। এমন পরিস্থিতিতে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে একটি বিশেষ বাস সার্ভিস পরিচালনার উদ্যোগকে পরিবহন খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর একটি নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উদ্যোগটি সফলভাবে পরিচালিত হলে ভবিষ্যতে গণপরিবহনের অন্যান্য ক্ষেত্রেও নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও বাড়তে পারে। নারী যাত্রীদের আগ্রহ রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর খবরে নিয়মিত গণপরিবহন ব্যবহারকারী নারীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা নতুন এই সার্ভিসের রুট, সময়সূচি ও পরিচালন পদ্ধতি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তবে নতুন সার্ভিসটি কতটি রুটে চলবে, নির্দিষ্ট সময়সূচি কী হবে এবং ভবিষ্যতে এর পরিধি কতটা বাড়ানো হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য উদ্বোধনের পর জানা যাবে। মঙ্গলবারের উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’। নিয়মিত, নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা গেলে নতুন এই ‘পিংক বাস’ রাজধানীর নারী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি গণপরিবহন বিকল্প হয়ে উঠতে পারে।

ঢাকায় নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসেটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (৫ আগস্ট) দুপুরে ফলসেটিয়া বাসস্টেশনের পশ্চিম ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী ডি-লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাটুরিয়াগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহত দুজনের পরিচয় জানা যায়নি।বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ধীরগতির হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে।

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ