শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্ট

দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক
দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব দক্ষিণে বাসের চাপায় সাদিয়া আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো চারজন। দুর্ঘটনার পর বাসচালক কাউসারকে আটক করা হয়েছে এবং ওই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার নায়েরগাঁও এলাকার ইজিবাইক চালক রোমান হোসেন (৪৫), খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের গাজী বাড়ির খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)। অন্যদিকে, নিহত সাদিয়া তাদের স্বজন। তার স্বামী সৌদি প্রবাসী ইসমাইল হোসেন। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

নিহত ইজিবাইক চালক রোমান হোসেন নায়েরগাঁও এলাকার বাসিন্দা। তিনি মতলব পৌর শহরে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী মো: ইয়াছিন মিয়া জানান, তার জেঠাতো ভাই রহুল আমিনের মা রাজিয়া (৫০) শুক্রবার রাত ৭টার দিকে অসুস্থতায় মারা যান। আজ শনিবার সকাল ৮টায় তার জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হয়েছিল।

তিনি বলেন, সকাল ৬টার দিকে তারা বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসচালক কাউসারকে আটক করে বড় বাড়ির মসজিদসংলগ্ন কাছারি ঘরে রাখে। পরে মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন তাকে আটক করেন এবং বাসটি জব্দ করে। বাসচালক কাউসারের বাড়ি পৌরসভার ঢাকিরগাঁও এলাকায়।

দুর্ঘটনার পর থেকে মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিষয় : নিহত বাস আহত

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত
দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক
0:00 0:00
1.0x