আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক তারের জরুরি মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (১৫ আগস্ট) দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।নাটোরে সকাল ৭টা থেকে ১১টাজরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাঘা বাজার, মুর্শিদপুর, উত্তর মিলিকবাঘা, বানিয়াপাড়া ও গাওপাড়া এলাকার আংশিক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।আড়ানী রোড চত্বরের পোল নম্বর BA-5E-58 থেকে বানিয়াপাড়ার পোল নম্বর BA-5E-80 পর্যন্ত এলাকায় এ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।সুনামগঞ্জে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধঅন্যদিকে, সুনামগঞ্জে ৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্রের আন্ডারগ্রাউন্ড তারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এ সময়ে সুনামগঞ্জ শহর ও শহরতলির সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ।
মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।