বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
রিয়াদগামী ফ্লাইট বন্ধ, ক্ষতির মুখে ঢাকার ২ হাজার ৫৩২ যাত্রী

রিয়াদগামী ফ্লাইট বন্ধ, ক্ষতির মুখে ঢাকার ২ হাজার ৫৩২ যাত্রী

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত সাতটি ফ্লাইটের ২ হাজার ৫৩২ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিষয়টি অবহিত করছে। আজ রোববার (১১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট শাখার স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য জানান। স্কোয়াড্রন লিডার সাকিব বলেন, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় সাতটি ফ্লাইটের ২ হাজার ৫৩২ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংশ্লিষ্ট এয়ারলাইনস তাদের যাত্রীদের এ বিষয়ে অবহিত করছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী যাত্রার বিষয়ে নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতি একটি বৈশ্বিক সংকটের অংশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে অপেক্ষা করার অনুরোধ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। এর প্রভাব পড়ে ঢাকা-রিয়াদ রুটের বিমান চলাচলেও। যাত্রীদের যাত্রাসূচি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরও ফ্লাইট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দরে ৫১ লাখ টাকার সিগারেট ও আইফোন জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫১ লাখ টাকার অবৈধ সিগারেট ও আইফোনের বড় একটি চালান জব্দ করা হয়েছে। আজ সোমবার সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘BG-148’ ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। বিমানবন্দর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৯টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ওই ফ্লাইটের তিনজন যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭৮২ কার্টন ইজি ব্র্যান্ডের অবৈধ সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সর্বমোট ১ হাজার ৮০২ কার্টন সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা এবং আইফোনগুলোর দাম প্রায় ১৫ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা পণ্যের মোট বাজারমূল্য ৫১ লাখ চার হাজার টাকা। অনুমোদিত সীমার অতিরিক্ত ও অবৈধভাবে এসব পণ্য বহনে জড়িত থাকার অভিযোগে তিন যাত্রীকে চিহ্নিত করা হয়েছে। তাঁরা হলেন ফেনীর ছাগলনাইয়ার অধিবাসী মঈনুল আবদিন ও আব্দুল মান্নান এবং ফেনী সদরের বাসিন্দা নুরুল আলম রিয়াদ। জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, জব্দ করা পণ্যের চালানটি ডিটেনশন মেমোরেন্ডাম (ডিএম) মূলে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। আটক তিন যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও কাস্টমস ইন্টেলিজেন্স শাখার পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

চট্টগ্রাম বিমানবন্দরে ৫১ লাখ টাকার সিগারেট ও আইফোন জব্দ