যমজ দুই ভাই পেল জিপিএ-৫, প্রকৌশলী হওয়ার স্বপ্ন
বিদেশ ভ্রমণের প্রক্রিয়া আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নিবন্ধিত সদস্য ট্যুর অপারেটরদের কাছ থেকে বাংলাদেশি টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনা যাবে।রোববার (৯ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে বৈধ চুক্তি থাকা টোয়াব সদস্যরা গ্রাহকের কাছ থেকে টাকায় অর্থ গ্রহণ করতে পারবেন। পরে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে ওই অর্থের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে সংশ্লিষ্ট সেবা প্রদানকারীদের কাছে পাঠানো যাবে।নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে একজন ভ্রমণকারীর জন্য প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। এ ক্ষেত্রে ট্যুর অপারেটরকে ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করতে হবে।এ ছাড়া ভ্রমণকারীর কাছ থেকে লিখিত ঘোষণা নিতে হবে যে, অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে তিনি নির্ধারিত বার্ষিক সীমা অতিক্রম করেননি।তবে ৩ হাজার ডলারের বেশি মূল্যের প্যাকেজ কেনার সুযোগও রাখা হয়েছে। সেক্ষেত্রে প্যাকেজের মূল্য আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হবে।বিদেশে অর্থ পাঠানোর আগে সংশ্লিষ্ট ইনভয়েস, চুক্তি, ভ্রমণসূচি, ভ্রমণকারীদের তালিকা এবং টাকায় অর্থ গ্রহণের প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করবে এডি ব্যাংক। অর্থ পাঠানোর সাত দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটন খাতের উদ্যোক্তারা। তাদের মতে, টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ চালু হওয়ায় গ্রাহকদের জন্য লেনদেন সহজ হবে এবং দেশের আউটবাউন্ড ট্যুরিজম খাত আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।