রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
মেঘনায় জেলের জালে ১৬ কেজির কোরাল, ২৪ হাজার টাকায় বিক্রি

মেঘনায় জেলের জালে ১৬ কেজির কোরাল, ২৪ হাজার টাকায় বিক্রি

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি কোরাল মাছ। মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে জোবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে কামাল মাঝি। পরে নিলামে ২৪ হাজার টাকায় কোরাল মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জুবায়ের হাসান রাজিব চৌধুরী। জেলে কামাল মাঝি জানান, মঙ্গলবার মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বিশাল আকৃতির কোরাল মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে কোরাল মাছটিও মৎস্য আড়তে নিয়ে নিলামে বিক্রি করা হয়। মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার জানান, তিনি ছাড়াও কয়েকজন ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে রাজিব চৌধুরীর মৎস্য আড়তের কর্মচারী মাছটি কিনে নেন। মাছটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে আরও বেশি দামে মাছটি বিক্রি করা যাবে বলে আশা করছেন তিনি। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট চলছে। এর মধ্যে বড় আকৃতির কোরাল বা পাঙ্গাশ মাছ জেলের জালে ধরা পড়লে তা জেলেদের জন্য কিছুটা স্বস্তির। সামনে ইলিশের পাশাপাশি আরও বড় আকৃতির অন্যান্য মাছ ধরা পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। বুধবার (৫ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই দুপুরে স্কুল থেকে ফেরার পথে স্থানীয় একটি নির্জন বাগানে গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে ওই ছাত্রীকে নিয়ে যায় কয়েকজন। সেখানে তাকে জোরপূর্বক যৌন নির্যাতনের শিকার করা হয়। অভিযোগ রয়েছে, ঘটনার ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।গ্রেফতাররা হলেন উপজেলার রাহাত (১৭), সিয়াম (১৭) এবং ইমন। এ ঘটনায় আরও দুজনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।ভুক্তভোগীর ভাই জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার বোনকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত। প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাকে নির্জন স্থানে নিয়ে এই ঘটনা ঘটানো হয়।স্থানীয় এক বাসিন্দার দাবি, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পরিবারের নজরে আসে। এরপর থানায় মামলা করা হয়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সাহা বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩